ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন খায়রুল কবির খোকন ----এমপি
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
প্রকাশ: Thursday, 21 May, 2026, 8:37 PM

বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন খায়রুল কবির খোকন ----এমপি

বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন খায়রুল কবির খোকন ----এমপি

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্তি করে মাঠ গরম করার সুযোগ নেই, বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এমপি খায়রুল কবির খোকন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দলের অসংখ্য নেতাকর্মী অত্যাচার নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছেন।  জুলাই আন্দোলনে ছাত্রদল, যুবদল শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের  ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি অক্ষরে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে।

এটাকে ইস্যুকে করে অপরাজনীতি করার সুযোগ নেই।
  
বুধবার (২০ মে) নরসিংদী জেলা জজকোর্ট প্রাঙ্গণ সহ নরসিংদী শহরের বিভিন্ন স্থানে জুলাই সনদ বাস্তবায়নের লিফলেট বিতরণ শেষে বিএনপি নেতা এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, সরকার তিন মাসের মধ্যে নির্বাচনী ইস্তেহার এবং প্রতিশ্রুতি অঙ্গিকার পূরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।

জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল ,খবির ইসলাম বাবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status