ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 7:26 PM

পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

রাজবাড়ীর কালুখালীতে পিতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে পুত্র রকিবুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ মাসুদ করিম এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের মধ্য কাজীপাড়া এলাকার আমীর ফকিরে সাথে তার একমাত্র পুত্র রকিবুল ফকিরের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই অংশ হিসেবে বাড়ির ওঠানে রান্না করার চুলা তৈরিকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৭ জুন পিতা ও পুত্রের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ওই দিন বিকেলে বাড়ির পাশেই মাঠে কাজ করতে যাওয়ার সময় পুনরায় ঝগড়া বিবাদ শুরু হলে এক পর্যায়ে রকিবুল কোদাল দিয়ে তার পিতাকে কুপিয়ে আহত করে। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যায়। পরদিন ১৮ জুন কালুখালী থানায় নিহতের ভাই ছানু ফকির বাদি হয়ে মামলা দায়ের করে।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, পিতাকে কোদাল দিয়ে হত্যা করেছিলো পুত্র। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক । আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে।

সম্পাদনা:  এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status