ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করল ভ্রাম্যমাণ আদালত
মোঃ সদরুল কাদির শাওন
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 7:22 PM

সাতক্ষীরায় ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করল ভ্রাম্যমাণ আদালত

সাতক্ষীরায় ৮ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করল ভ্রাম্যমাণ আদালত

যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক ব্যবসায়ি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোর্সের গুদামে এ অভিযান চালানো হয়। নকল পণ্য বিক্রি করার অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে দু’টো পর্যন্ত সাতক্ষীরা শহরের বড়বাজারে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রসাধনী ব্যবসায়ি আলমগীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর স্টোর্সের গুদাম থেকে বিএসটিসি অনুমোদন বিহীন জনসন বেবী পাউডার, ক্রিম, লেকমি ক্রিম, ফগস পারফিউম, ক্লিন এণ্ড ক্লিন ক্রিমসহ ৬২ ধরণের নকল প্রসাধনীর চার হাজার ৫৬টি পণ্য জব্দ করা হয়। ওই সব পণ্যের গায়ে কোন বিএসটিসির মার্ক ছিল না। নামী দামী কোম্পানীর স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারী বিক্রি করতেন ওই ব্যবসায়ি। জব্দকৃত পণ্যের মূল্য আট লাখ টাকা। জব্দকৃত পণ্য নষ্ট করা হবে বলে জানা তিনি।

ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তিনি ঢাকার চকবাজার থেকে ওই সব নিম্নমানের প্রসাধনী ও নামী কোম্পানীর স্টিকার কিনে এনে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

নিজের দোষ স্বীকার করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে অংশ নেন খুলনা র‌্যাব -৬ এর সাতক্ষীরা শাখার সহকারি পুলিশ সুপার বজলুর রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক জাকির হোসেন, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ি সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status