ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
এবার দুর্নীতি অভিযান বীমা কোম্পানিতেও চলবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 2:51 PM

এবার দুর্নীতি অভিযান বীমা কোম্পানিতেও চলবে

এবার দুর্নীতি অভিযান বীমা কোম্পানিতেও চলবে

নন-লাইফ বীমা কোম্পানি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে এখন থেকে যেকোনো নন-লাইফ বীমা কোম্পানির প্রধান কার্যালয় ও শাখাগুলো বিনা নোটিশে পরিদর্শন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বীমা কোম্পানি পূর্বে জানানোর কোনো প্রয়োজন পড়বে না। পরিদর্শনকালে কোনো অনিয়ম দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হবে। এ জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অধীনে গতকাল ৪টি শক্তিশালী টিম গঠন করা হয়েছে।

আইডিআরএ নির্বাহী পরিচালক (আইন) মো: সরওয়ার আলম স্বাক্ষরিত এই সম্পর্কিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘বীমা আইন ২০১০ এর ৪৯ ধারা বিধান মোতাবেক নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রধান কার্যালয় ও শাখা রেইট আন্ডারকাট, রেইট ভেটিং, রি-ইন্স্যুরেন্সে অনিয়ম, কমিশন এবং কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সার্কুলারগুলোর বাস্তবায়ন অগ্রগতি পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের গঠিত কমিটির সদস্যের সমন্বয়ে চারটি টিম গঠন করা হলো।

এই টিমগুলোর জন্য তিন দফা কার্যপরিধিও নির্ধারণ করে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, গঠিত টিম বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় ও শাখাগুলো বিনা নোটিশে যেকোনো দিন যেকোনো সময় পরিদর্শন করতে পারবে। গঠিত টিম পরিদর্শন শেষে কর্তৃপক্ষের কাছে পরীক্ষিত তথ্য-উপাত্তসহ পর্যবেক্ষণ ও সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিল করবে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

প্রথম টিমের দলের নেতা নির্বাচিত করা হয়েছেন মো: শাহ আলম পরিচালক উপসচিব, মো: দিলওয়ার হোসেন ভূঁইয়া নির্বাহী কর্মকর্তা সদস্য ও মোহাম্মদ রাশেদুল হাসান হাবিব অফিসার সদস্য।

দ্বিতীয় টিমের দলনেতা আব্দুস সালাম সোনার পরিচালক উপসচিব, হামেদ বিন হাসান জুনিয়র অফিসার সদস্য এবং কাজী সাদিয়া আরবি জুনিয়র অফিসার সদস্য।

তৃতীয় টিমে আছেন মো: জাহাঙ্গীর আলম পরিচালক উপসচিব, দলনেতা মো: শফিকুল ইসলাম জুনিয়ার অফিসার সদস্য এবং মো: সোহেল রানা জুনিয়রঅফিসার সদস্য।

এবং চতুর্থ টিমে রয়েছেন, মোহাম্মদ আরিফুল ইসলাম পরিচালক দল নেতা মোহাম্মদ আবু মাহমুদ অফিসার সদস্য এবং সমীর চন্দ্র সরকার জুনিয়র অফিসার সদস্য।

এই বিষয়ে জানতে চাইলে আইআরডিএ এক কর্মকর্তা এই প্রতিবেদকে বলেছেন, বর্তমানে দেশের বীমা খাত একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই খাতে দুর্নীতি ও অনিয়মের কথা বলে শেষ করা যাবে না। এই দুর্নীতি ও অনিয়ম লাইফ ও নন-লাইফ দুই বীমা কোম্পানিগুলোর মধ্যেই রয়েছে। এখন আমরা নন-লাইফ কোম্পানিগুলো অনিয়ম নির্ণয়ে এই টিম গঠন করেছি। এই টিম অনেকটা ঝটিকা অভিযান চালাবে এই সব বীমা কোম্পানির অফিসে। এ ক্ষেত্রে প্রাথমিকভাবে যেসব বীমা কোম্পানির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছি সে সব কোম্পানির অফিসেই প্রথম দিকে এই অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর অনিয়ম বন্ধ করতে আইআরডিএ’র পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছিল। এরই অংশ হিসেবে নন-লাইফ বীমা কোম্পানিগুলো তাদের দাবি, কমিশন ও বেতন-ভাতাদির টাকা নগদে পরিশোধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুধু তাই নয়, নন-লাইফ বীমা কোম্পানিগুলো আদায়কৃত প্রিমিয়াম জমাকরণের জন্য তিনটির বেশি তফশিলি ব্যাংক বাছাই করতে পারবে না বলে নির্দেশও দেয়া হয়েছে। তারপরও শর্ত ছিল, এই তিনটি ব্যাংকের একটি করে মোট তিনটি হিসাবের বাইরে অতিরিক্ত হিসাব খোলা বা পরিচালনা করা যাবে না। এখন যাদের তিনটির বেশি হিসাব (অ্যাকাউন্ট) রয়েছে তাদের ২০১৯ সালের জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে সেই হিসাব বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status