|
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত মোশারফ হোসেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত মোশারফ হোসেন শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ মিলটন পান ৪৩ ভোট। অন্যদিকে অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পান ৯৫ ভোট। বিএফএর সদস্য সংখ্যা ছয় হাজারের বেশি হলেও এবার ভোটার ছিলেন ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান ও অর্থ-সম্পাদক পদে ভোট হলেও এর আগে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও ২৬ জন পরিচালকসহ মোট ৩১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর মো. মোশারফ হোসেন বলেন, ডিলার ও কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করার পাশাপাশি ডিলারশিপ নীতিমালা নিয়ে এবং কমিশন বৃদ্ধির বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
