ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মেসেঞ্জার-ইনস্টাগ্রাম চ্যাট এক সাথে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 12:04 PM

মেসেঞ্জার-ইনস্টাগ্রাম চ্যাট এক সাথে

মেসেঞ্জার-ইনস্টাগ্রাম চ্যাট এক সাথে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মেসেজকে একটি নতুন অ্যাপে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সিওও শার্লি স্যান্ডবার্গ তার একটি ব্লগপোস্টে এ তথ্যটি জানান।

ফেসবুক বিজনেস স্যুট নামে এ অ্যাপটি দিয়ে খুদে ব্যবসায়ীরা একই জায়গায় ক্রেতাদের মেসেজ, অ্যালার্ট এবং নোটিফিকেশন জানতে পারবে।

এমনকি এটিতে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া অ্যাপটি দিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একসঙ্গে ছোটখাটো ব্যবসায়িক পোস্টও দেয়া যাবে।

এ টুলটি আপাতত ছোট ব্যবসার জন্য করা হলেও ভবিষ্যতে তা বড় ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করার উপযুক্ত করার পরিকল্পনা রয়েছে মালিক প্রতিষ্ঠান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status