ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
সন্দেহজনক লেনদেনের’ তালিকায় বাংলাদেশের ৩ ব্যাংক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 12:04 PM

সন্দেহজনক লেনদেনের’ তালিকায় বাংলাদেশের ৩ ব্যাংক

সন্দেহজনক লেনদেনের’ তালিকায় বাংলাদেশের ৩ ব্যাংক

বিশ্বজুড়ে ব্যাংকের মাধ্যমে 'সন্দেহজনক লেনদেনের' প্রকাশিত তালিকা-ফিনসেন ফাইলসে বাংলাদেশের তিন ব্যাংকের নাম এসেছে। ব্যাংক তিনটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে আটটি 'ট্রানজেকশনে' সব মিলিয়ে ৮ লাখ ৩২ হাজার ৯৩৭ ডলার লেনদেন হয়েছে এই তিন ব্যাংকের মাধ্যমে। বর্তমান মুদ্রা বিনিময় হারে বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৭ কোটি টাকার বেশি।

এরমধ্যে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং-এএনজেড থেকে ২০১৬ সালে তিন ট্রানজেকশনে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ৩ লাখ ৩৬ হাজার ১৩৩ ডলার আসে। আর লাটভিয়ার রিজিওনাল ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ২০১৪ সালের ১৪ এপ্রিল সোশ্যাল ইসলামী ব্যাংকে আসে ১ হাজার ৬০০ ডলার।

অপরদিকে রূপালী ব্যাংক থেকে ২০১৬ সালের ১৫ ও ২২ সেপ্টেম্বর তিনটি ট্রানজেকশনে জার্মানির ডয়েচে ব্যাংকে পাঠানো হয় মোট চার লাখ ৯৫ হাজার ২০৪ ডলার।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status