ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
৪ অক্টোবর হতে পবিত্র ওমরাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 September, 2020, 12:05 PM

৪ অক্টোবর হতে পবিত্র ওমরাহ

৪ অক্টোবর হতে পবিত্র ওমরাহ

আগামী ৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য মক্কার বায়তুল্লাহ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরাহ পালনের জন্য মসজিদুল হারাম এবং হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মসজিদে নববী চার ধাপে খুলে দেয়া হবে।

প্রথম ধাপে, চার অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত দেশটির নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ৩০ শতাংশ হারে দৈনিক প্রায় ছয় হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবেন।

দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর থেকে স্বাস্থ্য সতর্কতা অবলম্বনে দৈনিক প্রায় পনের হাজার ওমরাহ পালনকারী এবং ৪০ হাজার মুসল্লি মসজিদুল হারামে ওমরাহ, নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবেন।

তৃতীয় ধাপে, ১ নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে এই মর্মে ঘোষণা না দেয়া পর্যন্ত সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা মেনে মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।   

চতুর্থ ধাপে, করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশীরা সকলেই পূর্বের ন্যায় মসজিদুল হারামে ওমরা, নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবেন।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status