ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বগুড়ায় নিষিদ্ধ দুই কারখানায় অভিযান, জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 3:04 PM

বগুড়ায় নিষিদ্ধ দুই কারখানায় অভিযান, জরিমানা

বগুড়ায় নিষিদ্ধ দুই কারখানায় অভিযান, জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক উৎপাদন করায় দুই কারখানার মালিককে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) বগুড়া ক্যাম্পের পরিচালনায় এক অভিযানে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সোয়া ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের নির্বাহী হাকিম ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। বুধবার রাত ১০টার দিকে বগুড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের একটি দল আদমদীঘি উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে পলিথিন ও প্লাস্টিকের দুটি কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময়ে কারখানা মালিককে পরিবেশ দূষণের দায়ে অভিযুক্ত করা হয়।

পরে নির্বাহী হাকিম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বসে। এতে ওই দুই কারখানার মালিককে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

দণ্ডপ্রাপ্তিদের মধ্যে পলিথিন উৎপাদানের দায়ে মো. রাশেদকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়। আর প্লাস্টিক দ্রব্য উৎপাদনের জন্য মো. দুলাল উদ্দিনকে (৫২) ৮০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এ সময় চার হাজার কেজি পলিথিন ব্যাগ, ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল, চারটি পলিথিন তৈরির মেশিন, ৬০ হাজার কেজি প্লাস্টিক তৈরির কাঁচামাল এবং দুটি প্লাস্টিক তৈরির মেশিন জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার জানান, পরিবেশ দূষণ রক্ষাসহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে র‌্যাব-১২ এর অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status