ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সাকিব কিন্তু আগের সাকিব নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 3:06 PM

সাকিব কিন্তু আগের সাকিব নেই

সাকিব কিন্তু আগের সাকিব নেই

ক্রিকেটার সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকার কথা নয়! প্রত্যাশার চেয়েও ভালো খেলে আইসিসি অলরাউন্ড রেকিংয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই একটা সময়ে শীর্ষে ছিলেন সাকিব।

কিন্তু অধিনায়ক সাকিবের পারফরম্যান্স, সতীর্থদের সঙ্গে মিশতে পারা না পারা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনা-সমালোচনা আছে। সাকিবের নেতৃত্বগুণ, জাতীয় দলসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি এক ইউটিউব শোতে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেছেন, সাকিব কিন্তু আগের সাকিব নেই। আমার ধারণা পুরো ভুলও হতে পারে। সাকিব কিন্তু আগে সব খেলোয়াড়ের সঙ্গে যতটা মিশত, তার চেয়ে এখন অনেক বেশি মিশে। আগে সাকিব যতটুকু মাঠে ইনভলভ হতো, এখন তার চেয়েও বেশি ইনভলভ হয়। এই সম্পর্কটা অনেক উন্নতি হয়েছে এখন।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আগামী ২৮ অক্টোবর শেষ হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞা। হয়তো আসন্ন শ্রীলংকা সফরে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

সাকিব প্রসঙ্গে পাপন আরও বলেছেন, সাকিব এখন একটা ভিন্ন মানুষ। আমি ধরি সে ভিন্ন একটা মানুষ। সবার কাছে তার গ্রহণযোগ্যতাও এখন অনেক বেশি। এটি অধিনায়কত্বের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status