ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 2:15 PM

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্বাস আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক আব্বাস আলী একই উপজেলার কুতুবপুর গ্রামের মৃত গোলাম বিশ্বাসের ছেলে।

র‌্যাব ৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদে কার্পাসডাঙ্গা কাস্টমস মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন আব্বাস আলীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কোম্পানী কমান্ডার আরো জানান, আটককৃতকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে থানায় তার নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনায় :খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status