ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 2:17 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে আসামিদের কাছ থেকে ৭৭৪ পিস ইয়াবা, ১৩৬ গ্রাম হেরোইন, ২১ কেজি ১৭২ গ্রাম গাঁজা, ১৯৭ বোতল ফেনসিডিল, ২২ ক্যান বিয়ার ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মো. ওয়ালিদ হোসেন।
     
সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status