ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
কলিজা-ডালের মাখানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2020, 2:12 PM

কলিজা-ডালের মাখানি

কলিজা-ডালের মাখানি

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার রেসিপি। এটি হলো কলিজা-ডালের মাখানি এর রেসিপি। জেনে নিন শেফ নাজমা হুদা এর কলিজা-ডালের মাখানি এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে।

উপকরণ:
পাঁচমিশালি ডাল ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কলিজা আধা কেজি, আদা বাটা ১ টেবিল-চামচ, টক দই সিকি কাপ, রসুন বাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, জিরা বাটা ১ চা-চামচ, চিনি স্বাদমতো, শুকনা মরিচ গুঁড়ো ১ টেবিল-চামচ, তেল আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা-চামচ, শুকনা মরিচ গোটা ২টি, গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ, মেথি, জিরা গোটা ১ চা-চামচ, মাখন ২ টেবিল-চামচ।

প্রণালি:
ডালভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে।
তেলে পেঁয়াজ দিয়ে তা হালকা লাল হলে সব মসলা দিয়ে কষিয়ে কলিজা দিতে হবে।
কলিজা দুবার কষাতে হবে।
এবার ডাল দিয়ে পানি দিতে হবে।
মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

এবার অন্য একটি প্যানে মাখন ও শুকনা মরিচ দিয়ে লাল হলে জিরা-মেথি ফোড়ন দিয়ে প্যানের ওপরে ঢেলে দিতে হবে এবং ছ্যাত করে শব্দ হতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status