ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 September, 2020, 2:02 PM

গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

গলাচিপায় পোড়ানো হলো নিষিদ্ধ কারেন্ট জাল

পটুয়াখালীর গলাচিপায় আদালতের নির্দেশে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর ফেরিঘাট এলাকায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সান্তনু কুমার মণ্ডলের উপস্থিতিতে জব্দকৃত ৪৫২ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

এ সময় গলাচিপা থানার এসআই মো. মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট উলানিয়া বন্দরের ব্যবসায়ী সাধন দেবনাথের দোকান থেকে র‌্যাব-৮ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে গলাচিপা থানা হেফাজতে রাখে। ওই সময় ব্যবসায়ী সাধনকে র‌্যাব গ্রেফতার করে এবং বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করে।

সম্পাদনায় :খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status