ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 11:44 PM

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এমদাদুল হক রতন নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয়রা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ওই ছাত্রীর বাবা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আজিজুল হকের ছেলে এজাদুল হক রতন প্রায় ১ বছর আগে পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগ পেয়ে বর্তমানে গাজীপুর জেলায় কর্মরত। মাদ্রাসা ছাত্রীটির সাথে পুলিশ সদস্য রতনের দেড় বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ছাত্রীর বাড়ি উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামে। পরিচয়ের সূত্র ধরে তারা প্রেমের সম্পর্কে জড়ায়। গত মঙ্গলবার রাতে ছাত্রীকে তাদের বাড়ির পাশের একটি ঝোপে নিয়ে ধর্ষণের সময় স্থানীয় লোকজন রতনকে আটক করে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রতন ও নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাত্রীটির বাবা ইসহাক আলী বাদী হয়ে রতনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নির্যাতিত ছাত্রীটি জানায়, প্রায় দেড় বছর ধরে রতনের সাথে প্রেমের সম্পর্ক চলছে। বিয়ের প্রলোভন দেখিয়ে রতন তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে।

অভিযুক্ত পুলিশ সদস্য রতন সাংবাদিকদের জানায়, মেয়েটির সাথে ফেইসবুকে পরিচয় হয়। মেয়েটির সাথে কোন অবৈধ সম্পর্ক ছিল না। তাকে বিপদে ফেলতেই এমন করা হচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে রাতে অভিযুক্ত রতন ও মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিকেলে আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status