ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ম্যাজিস্ট্রেট আসলেই পেঁয়াজের দাম কমে, চলে গেলেই যা তাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 11:41 PM

ম্যাজিস্ট্রেট আসলেই পেঁয়াজের দাম কমে, চলে গেলেই যা তাই

ম্যাজিস্ট্রেট আসলেই পেঁয়াজের দাম কমে, চলে গেলেই যা তাই

রাজশাহী বাজারগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হবার খবর পাওয়ার পর থেকেই ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বাড়িয়ে দিয়েছেন। রাজশাহী নগরীর সাহেববাজার মাস্টার পাড়া এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন বাজারটিতে অভিযান পরিচালনা করেন। এসময় সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন তারা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর পেঁয়াজের দাম কিছুটা কমিয়ে দেন ব্যবসায়ীরা। কিন্তু আধাঘণ্টা পর বাজার থেকে ম্যাজিস্ট্রেট চলে গেলে আবারো পেঁয়াজের দাম বেড়ে যায়।

বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা ও দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। অথচ ম্যাজিস্ট্রেট থাকার সময় দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করেন ব্যবসায়ীরা। এ অবস্থায় বাজারে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, সিন্ডিকেট করে কেউ পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

সম্পাদনা: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status