মোজাফফর চুন্নুর রাজনীতিতে অবদান অনুপ্রাণিত করবে : খন্দকার নাসিরুল ইসলাম
ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন,বিএনপি নেতা, বিশিষ্ট ব্যাবসায়ী মোজাফফর হোসেন চুন্নুর মৃত্যু বোয়ালমারী উপজেলা বিএনপিকে অঙ্গহানি করেছে। এই ক্ষত আমাদের অনেকদিন বইতে হবে। বিএনপির রাজনীতিতে তার অবদান,ত্যাগ-তিতিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করবে।
তিনি বহুদিন বেচে থাকবেন আমদের হৃদয়ে। তিনি বুধবার বিকেলে সদ্য প্রয়াত চুন্নুর এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বোয়ালমারী উপজেলা কৃষকদলের উদ্যোগে স্থানীয় পুরাতন বাস কাউন্টার এলাকায় সংগঠনটির নিজ কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা সৈয়দ দেলোয়ার হোসেন হেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মরহুম মোজাফফর হোসেন এর পুত্র অভি রহমান,বিএনপি নেতা শহিদুল হক মন্টু,যুবদল নেতা জহুর ইকবাল পিন্টু,উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা,কৃষকদল নেতা বজলুল করিম চাদ, দুলু চৌধুরী,সাবেক ছাত্রদল নেতা মোঃ পিকুল মিয়া,মোঃ আমিনুর হোসেন,ছাত্রদল নেতা বায়জীদ খান রাব্বী, মোঃ জহিরুল ইসলাম ও সাদাফ বিন ফিরোজ প্রমুখ মরহুমের স্মৃতি চারণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক ছাত্রদল নেতা হাসান সালহ রুবেল।
সভাশেষে মোজাফফর হোসেন চুন্নু সহ ইতিপূর্বে মারা যাওয়া বিএনপি নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান,জহুরুল হক চৌধুরী, ডাঃ শরীফুল ইসলাম, চাদপুর ও দাদপুরের দুই সাবেক চেয়ারম্যান সাজদুর রহমান ও মোঃ ইউনুস আলীর আত্মার মাগফেরাত এবং অসুস্থ বি এন পি নেতা শাহ মোঃ আবু জাফরের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।