ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বিএনপি-জামায়তের লোকজন সাংবাদিকতা পেশায়: গণশিক্ষা প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 10:06 PM

বিএনপি-জামায়তের লোকজন সাংবাদিকতা পেশায়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়তের লোকজন সাংবাদিকতা পেশায়: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশায় ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ সফরের প্রস্তাব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। 

আজ বুধবার সচিবালয়ে এ সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, ‘বেশ কিছুদিন আগে মিড-ডে মিল নীতিটা পাস হয়েছে। এটি প্রাথমিক পর্যায়ে আছে, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ইতোমধ্যে নিউজটি ভাবমূর্তি ক্ষুণ্নের মতো মনে হয়। বিএনপি-জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশা নিয়ে এখানে আসছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা লিখে দিলেই মনে হয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের অনুরোধ করব এই সমস্ত জামায়াত-বিএনপির সাংবাদিক নতুন নতুন কারা সাংবাদিকতায় এসেছে। আমার এলাকায় দেখেছি সমস্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে, ভ্রান্ত রিপোর্ট করে। এদিকে আপনারা একটু নজর রাখবেন। সরকারের যেন বদনাম না হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য মানুষের কল্যাণে দিনরাত পরিশ্রম করছেন। আমাদের সম্পর্কে নানা ধরনের কথা বলে এই বিএনপি মানুষকে নানাভাবে উসকে দিচ্ছে। এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে, আর মানুষকে জানাতে হবে শেখ হাসিনা সরকার কখনো জনকল্যাণ ব্যতীত কোনো কাজ করে না।

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status