ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
আইনজীবীর জিম্মায় মিন্নি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:05 PM

আইনজীবীর জিম্মায় মিন্নি

আইনজীবীর জিম্মায় মিন্নি

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ১০ আসামির পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বুধবার যুক্তিখণ্ডন করেন রাষ্ট্রপক্ষ। সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে রায়ের আগ মুহূর্ত পর্যন্ত তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন।

আজ সকাল ১১টা থেকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান মিয়ার আদালতে যুক্তিখণ্ডন শুরু হয়। যুক্তিখণ্ডন শেষে মামলার রায়ের দিন ধার্য করা হয় আগামী ৩০ সেপ্টেম্বর।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, আজ আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিখণ্ডন করেন রাষ্ট্রপক্ষ। এরপরই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারক।

তিনি জানান, প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ৭৬ জন সাক্ষীর প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন আদালতে। এরপর ২৬ আগস্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন আদালতে।

এদিকে, সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। দফায় দফায় সময় চান মিন্নির আইনজীবী। আদালত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করায় পিছিয়ে যায় জামিন বাতিলের আবেদনের শুনানি। আজ মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন সন্ত্রাসী নয়ন-রিফাত বন্ড বাহিনী বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এরপর রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনকে আসামি করে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ।


সম্পাদনা: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status