ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ভারতকে করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ দেবে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 9:14 PM

ভারতকে করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ দেবে রাশিয়া

ভারতকে করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ দেবে রাশিয়া

ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজকে করোনাভাইরাসের স্পুটনিক-৫ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ সরবরাহ করতে সম্মত হয়েছে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে (আরডিআইএফ) ভারতীয় ওষুধ প্রস্তুতকারীদের এই ভ্যাকসিনের ৩০০ মিলিয়ন ডোজ তৈরির চুক্তিতে পৌঁছার পরেই রেড্ডির সঙ্গে এই চুক্তি হয়।

বুধবার এক বিবৃতিতে আরডিআইএফ জানিয়েছে,  ভারতের শীর্ষ ওষুধ সংস্থাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ডাঃ রেড্ডির সংস্থাটি। ভারতে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনে দেশটির ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডাঃ রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতে সফল ট্রায়াল এবং নিয়ন্ত্রক সংস্থার দ্বারা নথিভুক্তির ভিত্তিতে ২০২০ সালের শেষের দিকে ভ্যাকসিন পাঠানো শুরু হতে পারে।

ডাঃ রেড্ডির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ জানান, রাশিয়ার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ফলাফলে আশা দেখা গেছে। ভারতীয় নিয়ন্ত্রকদের প্রয়োজনীয়তা পূরণে ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল করবো আমরা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া
   

সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status