ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মুক্তিযোদ্ধার পুকুরে বিষ, তিন লাখ টাকার মাছ নিধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 8:49 PM

মুক্তিযোদ্ধার পুকুরে বিষ, তিন লাখ টাকার মাছ নিধন

মুক্তিযোদ্ধার পুকুরে বিষ, তিন লাখ টাকার মাছ নিধন

Save

Save

নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মন্ডলের পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় মঙ্গলবার রাতে মান্দা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মন্ডল জানান, উপজেলার সদলপুর মৌজায় পৈতৃকসূত্রে পাওয়া পুকুরে দীর্ঘদিন ধরে আমি মাছ চাষ করে আসছি। একই এলাকার মোহর আলী, নজরুল ইসলাম গংরা উক্ত পুকুরের মালিকানা দাবি করায় বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে নওগাঁ আদালতে আমি মামলা দায়ের করেছি। আদালত আমার অনুকুলে উক্ত পুকুরে স্থিতাবস্থা জারি করে।

মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মন্ডল অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে মোহর গংরা সোমবার রাত ৮টার দিকে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তিনি দাবি করেন, পুকুরে বিষ দিয়ে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। ঘটনায় মোহর আলী, নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই পুকুরটিতে মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। পুকুরে বিষ দিয়ে তার অপূরণীয় ক্ষতিসাধন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি।

মান্দা থানার পরিদর্শক তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি অবহিত হয়েছি। পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এসব বিরোধের জের ধরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদনায় : খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status