ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 16 September, 2020, 8:52 PM

যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, চাকরি খোঁজার প্রবণতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হতে হবে। বেকারত্ব দূর করতে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

উপমন্ত্রী মঙ্গলবার রাতে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিসিয়েটিভস এবং সেইভ ইয়থ বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী ইয়ুথ প্রমিজ লিডারশিপ সামিটের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপমন্ত্রী সমতা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তির ভিত্তিতে ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে চাকরি খোঁজার গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও আহ্বান জানান তিনি।

করোনা মহামারিতে যুব সমাজের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে উপমন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যুবসমাজ করোনা রোগীদের জন্য আইসোলেসন সেন্টার তৈরি ও হাসপাতালে পৌঁছে দিয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করেছে। ফলে স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত চাপ নিতে হয়নি।

অনলাইন সামিটে আরও যুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রিক সিসটেমের (আইএফইএস) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিলজা পাসিলিনা প্রমুখ।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status