ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৃত্যুর পরও ৮ জনকে বাঁচিয়ে ছিলেন যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 3:12 PM

মৃত্যুর পরও ৮ জনকে বাঁচিয়ে ছিলেন যুবক

মৃত্যুর পরও ৮ জনকে বাঁচিয়ে ছিলেন যুবক

মানুষ মানুষের জন্য। কিন্তু আমরা কতজন এই কথাটা মেনে চলতে পারি। কিছু মানুষ কিন্তু পারেন। তারা নিজের জন্য নয়, বাঁচেন অন্যের জন্য। জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরও তারা মানুষকে সাহায্য করে যান।

ভারতের কেরালের যুবক অনুজিথ এমনই একজন মানুষ ছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অনুজিথ। কিন্তু এই ছোট জীবনে তিনি বাঁচিয়ে গিয়েছেন কয়েকশো প্রাণ। এমনকি, মৃত্যুর পরও তিনি আটজনকে নতুন জীবন দিয়ে গিলেন।

গত ১৪ জুলাই কেরলের কোট্টারকারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন অনুজিথ। এরপর তাকে চিকিৎসার জন্য তিরুবনন্তপূরমে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনুজিতের ব্রেন ডেড ঘোষণা করেন চিকিতসকরা। কিন্তু মৃত্যুর আগেই অনুজিথ স্ত্রী ও বোনকে তার অঙ্গদানের ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন।

সেই মতো অনুজিথের হৃদপিন্ড, কিডনি, অন্ত্র, চোখ, লিভার, ও হাত অন্যের শরীরের প্রতিস্থাপন করা হয়। ৫৫ বছর বয়সী সানি থমাস নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে অনুজিথের হৃদপিন্ড। নতুন জীবন পেয়েছেন সানি থমাস। আর এভাবেই এই পৃথিবীতে না থেকেও রয়ে গেলেন অনুজিথ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status