ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শত বছরও কেন বদলায়নি ব্লেডের নকশা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 August, 2020, 3:15 PM

শত বছরও কেন বদলায়নি ব্লেডের নকশা?

শত বছরও কেন বদলায়নি ব্লেডের নকশা?

ব্লেড একটি অতিপরিচিত বস্তু। বহু কাল থেকেই চুল-দাড়ি থেকে নখ কাটা-সহ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে এই ব্লেড । কিন্তু ভেবে দেখেছেন কি, যে কোম্পানির তৈরি ব্লেডই ব্যবহার করুন না কেন, তার আকার কেন একই হয়?

এর কারণ জানতে গেলে জেনে নিতে হবে ব্লেড তৈরির ইতিহাস।  ১৯০১ সালে আমেরিকায় ব্যবসা শুরু করে ব্লেড প্রস্তুতকারী সংস্থা জিলেট।

১৯০৪ সালে এই সংস্থার তৈরি ‘কিং ক্যাম্প’ বিভাগের ব্লেড বেশ জনপ্রিয়তা অর্জন করে। এরপর ব্লেডের ব্যবসায় আর পিছন ফিরে তাকাতে হয়নি জিলেটকে। আধুনিক যুগে সারা পৃথিবীতে অনেক সংস্থাই সাধারণ কাজে ব্যবহারের জন্য ব্লেড প্রস্তুত করে। কিন্তু প্রত্যেকেই ওই পুরনো নকশা মেনেই তৈরি করে ব্লেড।

জিলেটের পুরনো নকশার ব্লেড প্রস্তুতের ইতিহাসের দিকে চোখ রাখলে জানা যায়, তৎকালীন সময়ে ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য যে স্ক্রু ও নাট-বল্টু ব্যবহৃত হত, তার মাপ ও আকৃতি মেনে এবং ব্লেডকে রেজারের সঙ্গে আটকে রাখার ক্ষমতার কথা মাথায় রেখেই ব্লেডের নকশা প্রথম তৈরি হয়।
উনিশ শ’ ত্রিশের দশকে মার্কিন দেশে এমনই রেজার বাজারজাত করে জিলেট।

চুল-দাড়ি কাটা ছাড়াও গৃহস্থালীর অন্যান্য কাজেও ব্যবহৃত হতে থাকে এই নকশার ব্লেড। মানুষ এতেই অভ্যস্ত হয়ে যায়। ব্লেডের এই আকার বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় হয়। এতটাই যে, পরবর্তীতে ব্লেডের নকশা মেনে তৈরি হতে থাকে নানা নকশার রেজার।

যুগের সঙ্গে তাল মিলিয়ে স্ক্রু, নাট-বল্টুর নানা সংস্করণ বাজারে এলেও সেগুলোকে কারিগরি দক্ষতায় ব্লেডের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারজাত করা শুরু হয়।

আজকাল শেভিং ব্লেড হিসেবে নতুন কিছু প্রযুক্তির ব্লেড বাজারে এলেও পুরনো ব্লেড ব্যবহার করেন পৃথিবীর অনেক মানুষ। তাদের কথা মাথায় রেখে ১০০ বছর পরেও ব্লেডের নকশায় বদল আনেনি কোনও কোম্পানি। বরং আধুনিক পছন্দকে মাথায় রেখে নতুন নকশার রেজার ও ব্লেড বাজারজাত করেছে। তবু পুরনো ব্লেডের নকশায় হাত পড়েনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status