ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রিপোর্ট দেন মৃত চিকিৎসক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 10:31 PM

রিপোর্ট দেন মৃত চিকিৎসক

রিপোর্ট দেন মৃত চিকিৎসক

বরিশাল নগরীর জর্ডন রোড ‍এলাকার বরিশাল দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিস নামক একটি ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল রিপোর্টে মৃত চিকিৎসকের নাম-স্বাক্ষর এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করায় চিকিৎসকসহ দুই মালিককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসন, ব্যাব-৮ ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে‍ন চিকিৎসক নুরে আলম সরোয়ার সৈকত, মালিক একে চৌধুরী ও জসিম উদ্দিন মিলন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, সাজাপ্রাপ্ত চিকিৎসক সৈকত বিসিএস পাশ না হয়েও নানা ডিগ্রি তার নামের সাথে ব্যাবহার করে ওই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। এখানকার নিয়মিত ডাক্তার গাজী আহসান উল্লাহ গত ১৯ জুলাই মারা গেলেও এরা পারস্পারিক যোগসাজশে মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে নিয়মিত রোগীদের প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্টের রিপোর্ট বানিয়ে অর্থ উপার্জন করতো।

ডাক্তার গাজী আহসানউল্লাহ মৃত্যুর আগে ঢাকায় থাকাকালীন সময়ও এরা এমন জালিয়াতি করেছে। খবর পেয়ে যৌথ অভিযানের মাধ্যমে ভ্রামমাণ আদালতে প্রমাণ সাপেক্ষে দোষীদের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। একই সময় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।

সৈকত নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি বিসিএস ক্যাডার না হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ২০১৯ সালে এমবিবিএস পাশ করেন।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status