ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে ‘মম’ বলে ডাকেন সঞ্জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 10:15 PM

স্ত্রীকে ‘মম’ বলে ডাকেন সঞ্জয়

স্ত্রীকে ‘মম’ বলে ডাকেন সঞ্জয়

স্ত্রী মান্যতার জন্মদিন। জন্মদিনে নানা উপহার পাচ্ছেন মান্যতা। তবে বলিউড অভিনেতা সঞ্জয়ের শুভাচ্ছা বার্তাটিই সেরা! নিজের ইনস্টাগ্রামে স্ত্রীকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন সঞ্জয়। দু’জনের রোমান্টিক ছবি বেছে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন সঞ্জয়৷ স্ত্রীর জন্মদিনে এভাবেই তাকে শুভেচ্ছা জানাতে চেয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়।

মাকে সাধারণত সকলে মম ডাকেন। তবে এক্ষেত্রে আলাদা। স্ত্রীকেই মম ডাকেন সঞ্জয়। স্ত্রীর জন্য জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি ইনস্টাগ্রামে লিখেছেন যে, অনেকেই হয়ত জানেন না যে আমি মান্যতাকে ‘মম’ বলে ডাকি।

তিনি লিখেছেন, আমার জীবনে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি এসে আমার জীবন আরও সুন্দর করে দিয়েছ। তুমি অসাধারণ, আমি তোমায় খুব ভালবাসি।

তবে এই মুহূর্তে সঞ্জয় তার পরিবার থেকে দূরে রয়েছেন। তাই তিনি লিখেছেন যে, আমি আজ তোমাদের সঙ্গে থাকলে খুব ভাল হত। তবে প্রার্থনা করি যেন তোমার দিনটা খুবই স্পেশ্যাল হয়, যেমন তুমি আমার জন্য স্পেশাল!

প্রসঙ্গত, মান্যতাকে বিয়ে করে ফের একবার নিজের জীবন গুছিয়ে নিয়েছেন সঞ্জয়। তাদের দুই সন্তানও রয়েছে। এর আগে সঞ্জয়ের জীবনে অনেক চড়াইউতরাই এসেছে। ক্যান্সারে মা নার্গিসের মৃত্যুর পর খুবই ভেঙে পড়েন সঞ্জয়। বিপথে চলে যান তিনি, জেলেও গিয়েছেন৷ তবে সে সব আজ অতীত।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status