ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মরুভূমিতে সেজদারত অবস্থায় পাওয়া গেল নিখোঁজ সৌদি ব্যক্তির লাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 10:10 PM

মরুভূমিতে সেজদারত অবস্থায় পাওয়া গেল নিখোঁজ সৌদি ব্যক্তির লাশ

মরুভূমিতে সেজদারত অবস্থায় পাওয়া গেল নিখোঁজ সৌদি ব্যক্তির লাশ

নিখোঁজ হওয়ার তিন দিন পর মরুভূমি থেকে এক সৌদি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁকে সেজদারত অবস্থায় পাওয়া যায়। সেজদারত অবস্থায়ই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের রবিবার সৌদি আরবের রিয়াদ প্রদেশে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ধুওয়াইহি হামুদ আল আজালিন (৪০) নিখোঁজ ছিলেন গত বৃহস্পতিবার থেকে। এরপর টানা তিন দিন তাঁর সন্ধান করা হয়। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না তাঁকে।

অবশেষে রবিবার সকালে এক মরুর বালিয়াড়িতে তাঁর সন্ধান পাওয়া যায়। সেজদারত অবস্থায় মৃত হামুদ আল আজালিনকে উদ্ধার করা হয় মরুভূমি থেকে। তবে কিভাবে মারা গেলেন তা কেউ বলতে পারছেন না।

নিখোঁজ আল আজালিন তাঁর পিকআপসহ নিখোঁজ হয়েছিলেন। কোথাও তাঁকে না পেয়ে পুলিশ সদস্যরা মরুভূমিতে অভিযান চালান। একপর্যায়ে তাঁকে বালুর ভেতর সেজদারত অবস্থায় মৃত হিসেবে দেখতে পায় পুলিশ।

মরদেহের পাশেই কয়েক মিটার দূরে দাঁড়ানো তাঁর গাড়ি। তাতে ছিল কিছু কাঠ, লাকড়ি। ধারণা করা হয়, এসব তিনি পরিবারের জন্য সংগ্রহ করেছিলেন। সূত্র : মিডিলইস্ট মনিটর।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status