ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রিয়েলমির দুই স্মার্টফোনের সঙ্গে আসছে ওয়াচ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 July, 2020, 9:40 PM

রিয়েলমির দুই স্মার্টফোনের সঙ্গে আসছে ওয়াচ

রিয়েলমির দুই স্মার্টফোনের সঙ্গে আসছে ওয়াচ

চীনভিত্তিক ডিভাইস নির্মাতা রিয়েলমি তরুণ প্রজন্মের চাহিদায় জোর দিয়ে আসছে। এরই অংশ হিসেবে দেশের বাজারে রিয়েলমি সি১১ ও সিক্সের পাশাপাশি ওয়াচ ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২২ জুলাই রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেজে এক অনলাইন লঞ্চিং ইভেন্টে এ ডিভাইসগুলো উন্মোচন করা হবে।


রিয়েলমি বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট প্রাইজ রেঞ্জে বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে রিয়েলমি সি১১ স্মার্টফোনে থাকছে নাইটস্কেপ মোড ডুয়াল ক্যামেরা। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে ৬ দশমিক ৫ ইঞ্চি মিনি-ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লেতে বিনোদনের পাশাপাশি সোস্যাল মিডিয়া এনগেজমেন্টেও পাওয়া যাবে বাড়তি আনন্দ। রিয়েলমি সি১১-এর পাশাপাশি একই অনুষ্ঠানে ৬৪ মেগাপিক্সেলের প্রো ক্যামেরা ও প্রো ডিসপ্লের রিয়েলমি ৬ এবং রিয়েলমি ওয়াচ উন্মোচন করা হবে।


রিয়েলমির দাবি, তাদের সি সিরিজের স্মার্টফোনগুলো দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে সিরিজটির ১ কোটি ৩২ লাখ ফোন বিক্রি হয়েছে, যা একটি এন্ট্রি লেভেলের যেকোনো সিরিজের ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য। রিয়েলমি সি১১ স্মার্টফোনে রিভার্স চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে ডিভাইসটি দিয়ে অন্যান্য ফোনও চার্জ করা যাবে। ৮৮ দশমিক ৭ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতে স্মার্টফোনটিতে আছে সাড়ে ৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। রিয়েলমি সি১১ স্মার্টফোন দিয়ে নাইটস্কেপ মোডে লো-লাইটেও তোলা যাবে নান্দনিক সব ছবি। মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৫ এসওসি প্রসেসর সংবলিত ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে। বাংলাদেশে মিন্ট গ্রিন ও পেপার গ্রে দুটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে।


অন্যদিকে রিয়েলমি ৬ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা মিলবে। এতে আছে ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জ, দ্রুতগতিসম্পন্ন হেলিও জি৯০টি প্রসেসর এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের মসৃণ ডিসপ্লে। মোবাইল গেমিংয়ের অসাধারণ অভিজ্ঞতার জন্য শক্তিশালী চিপসেটে ফোনটি বাজারে আসছে।


রিয়েলমি নতুন দুই স্মার্টফোনের পাশাপাশি আনতে যাচ্ছে পরিধেয় এআইওটি পণ্য রিয়েলমি ওয়াচ। ডিভাইসটির ৩২০ী৩২০ পিক্সেলের ১ দশমিক ৪ ইঞ্চি টিএফটি-এলসিডির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে থার্ড জেনারেশনের কর্নিং গরিলা গ্লাস। আছে রক্তের অক্সিজেন মনিটর, রিয়েল টাইম হার্ট মনিটর এবং ১৪টি স্পোর্টস মোড। রিয়েলমির দাবি, এসব পণ্য ট্রেন্ডসেটিং লাইফস্টাইলকে আরো সমুন্নত করবে।


রিয়েলমি ফ্যানরা ১৮ জুলাই থেকে শুরু হওয়া ঈদ পর্যন্ত চলমান প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গুগলে রিয়েলমি সি১১ লিখে সার্চ করে নিজের ফেসবুক প্রোফাইল ও রিয়েলমি বাংলাদেশ কমিউনিটি পেজে #watchthetrendsetter- এ হ্যাশট্যাগ দিয়ে রিয়েলমি সি১১ প্রিয় ফিচারের স্ক্রিনশট পোস্ট করতে হবে। একটি ড্রর মাধ্যমে রিয়েলমির ফেসবুক পেজে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status