ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
তেঁতুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 9:19 PM

তেঁতুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

তেঁতুলিয়ায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে অন্তরা নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী তুলামিয়া পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের জামিয়গুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত অন্তরা তেঁতুলিয়া সদর ইউনিয়নের বুড়ীমুটকি এলাকার আজিজুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২ বছর আগে তাদের বিয়ে হয়। অন্তরা তুলামিয়ার ৩য় স্ত্রী ছিলেন। মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জেরে তুলামিয়া অন্তরাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে স্থানীয়রা বুঝতে পেরে ঘটনাস্থলে গেলে তুলামিয়া পালিয়ে যায়। এদিকে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সাঈদ শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার ঘটনার সত্যতা সময় নিউজকে নিশ্চিত করে জানান,  লাশের সুরতহাল রিপোর্টে গলা জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত আমরা তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।

সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status