ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
করোনার বিস্তার রোধে ক্যালিফোর্নিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 3:06 PM

করোনার বিস্তার রোধে ক্যালিফোর্নিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

করোনার বিস্তার রোধে ক্যালিফোর্নিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

করোনার বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য ক্যালিফোর্নিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাজ্যের গভর্নর গেভিন নিউসাম সোমবার নতনি করে এ বিধিনিষেধ আরোপ করেন। এর আগে লকডাউন শিথিল করায় যেসব বার, রেস্টুরেন্ট, জাদুঘর, চিড়িয়াখানা ও ইনডোর বিনোদনকেন্দ্র খুলেছিল- এগুলোতে আবার তালা লাগাতে বলেছে প্রশাসন। খবর বিবিসির।


লকডাউন শিথিল করার ফলে এ রাজ্যে দ্রুত করোনাভাইরাস সংক্রমিত হওয়ায় প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে।


নতুন এ বিধিনিষেধের আওতায় জিম, চার্চ ও সেলুনও রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে দ্রুত করোনার সংক্রমণ ঘটেছে, তার মধ্যে অন্যতম ক্যালিফোর্নিয়া।


এ রাজ্যে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ হাজারেও বেশি করোনা রোগী।


রাজ্যের ৪ কোটি বাসিন্দার মধ্যে নমুনা পরীক্ষায় হঠাৎ করে গত দুই সপ্তাহে ২০ শতাংশ বেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নিল প্রশাসন।


যুক্তরাষ্ট্রের অর্ধশত রাজ্যের মধ্যে ৪০টিতে গত দুই সপ্তাহ ধরে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ। ক্যালিফোর্নিয়া ছাড়াও নতুন করে করোনা দ্রুত ছড়িয়ে পড়া রাজ্যগুলো হচ্ছে– ফ্লোরিডা, আরিজোনা ও টেক্সাস।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status