ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
এক দিনে ৫০ বার ভূমিকম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 3:14 PM

এক দিনে ৫০ বার ভূমিকম্প

এক দিনে ৫০ বার ভূমিকম্প

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫০ বার ভূমিকম্প! বিষয়টি অবাক করার মতো হলেও চলতি মাসেই ঘটেছে এমন ঘটনা। গত ১৪ জুন বিশ্বের বিভিন্ন প্রান্তে এত পরিমাণ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

বিভিন্ন ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইটের সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এ খবর দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরশনের অঙ্গ প্রতিষ্ঠান এমএসএন।

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল ১৪ জুন দুনিয়াজুড়ে কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ তীব্রতা ছিল ৫ দশমিক ৪ আর সর্বনিম্ন ২ দশমিক ৫।

এই ভূকম্পনগুলো যেসবে দেশে সংঘটিত হয়েছে তার মধ্যে রয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, হাওয়াই, পুয়ের্তো রিকো, মায়ানমার, জামাইকা, আলাস্কা, তুরস্ক, জাপান, ইরান ও ফিলিপিন্স। দেশগুলির মধ্যে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টার মধ্যে একাধিক বার ভূমিকম্প হয়েছে।

এ দিন ভারতের গুজরাটেই ভূমিকম্প ও তার আফটার-শকে কেঁপেছে বেশ কয়েক বার। আগ্নেয়গিরির লাভা স্রোতের কারণে এর মধ্যে কয়েকটি দেশ ভূমিকম্পের জন্য 'রেড জোন' হিসেবে চিহ্নিত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর অভ্যন্তরে সাতটি প্লেট বা শিলা অনবরত ঘুরে চলেছে। যেখানে এই প্লেটগুলির সংঘর্ষ বেশি হয়, তাকে বলে 'জোন ফল্ট লাইন'। প্লেটগুলির কোণে কোণে বারবার আঘাতের ফলে, একটা চাপ সৃষ্টি হয়। তখন প্লেটগুলি ভাঙতে শুরু করে। যার জেরে ভূ-গর্ভে এনার্জি বা শক্তি তৈরি হয়। সেটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। মাটি কেঁপে ওঠে। সবকিছু দুলতে থাকে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status