ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
শীতে আরো ভয়ঙ্কর হবে করোনা ভাইরাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 3:01 PM

শীতে আরো ভয়ঙ্কর হবে করোনা ভাইরাস

শীতে আরো ভয়ঙ্কর হবে করোনা ভাইরাস

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শীতকালে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।

গবেষকদের দাবি, আসছে শীতে দ্বিতীয় দফার সংক্রমণে কেবল যুক্তরাজ্যেই মারা যেতে পারে আরো এক লাখ ২০ হাজার মানুষ। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।

বিবিসি জানিয়েছে, ৩৭ জন বিজ্ঞানী ও অ্যাকাডেমিশিয়ান মিলে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ খারাপ পরিণতির কথা বিবেচনা করে তারা একটি মডেল দাঁড় করিয়েছেন।

এতে বলা হচ্ছে, শীতে দ্বিতীয় দফার সংক্রমণে কেবল ব্রিটেনের হাসপাতালেই ২৪ হাজার পাঁচশ' থেকে দুই লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে। সর্বোচ্চ মৃত্যু হতে পারে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স এই গবেষণা প্রতিবেদন সম্পর্কে বলেছেন, শীতে করোনা ভাইরাস মহামারি কীভাবে ছড়িয়ে যেতে পারে তা নিয়ে এখনও অনেক বেশি অনিশ্চয়তা রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শীতল পরিবেশে এই ভাইরাস আরও দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে এবং আরও বেশি সংক্রমণ ঘটাতে পারে।


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status