ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ভারতের সঙ্গে রেললাইন নির্মাণ চুক্তি বাতিল করলো ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 1:47 PM

ভারতের সঙ্গে রেললাইন নির্মাণ চুক্তি বাতিল করলো ইরান

ভারতের সঙ্গে রেললাইন নির্মাণ চুক্তি বাতিল করলো ইরান

ভারতের সঙ্গে সম্পাদিত চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেললাইন নির্মাণ চুক্তি বাতিল করলো ইরান। আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে এই রেললাইন নির্মাণের চুক্তি হয় চার বছর আগে। সম্প্রতি ইরান এই প্রকল্পটি নিজস্ব অর্থায়নে করার সিদ্ধান্ত নিয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী কাজটি শুরু করতে দেরি করে ভারত। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে ইরানের সরকার। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ইরানের পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মাদ ইসলামি গত সপ্তাহে চাবাহার-জেহেদান পর্যন্ত ৬২৪ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনের ট্রাক বসানোর কাজের উদ্বোধন করেন। যা আফগানিস্তানের সীমান্তবর্তী শহর জারাঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হবে।

ইরানের সরকারি কর্মকর্তা জানান, ভারতের সহায়তা ছাড়াই পুরো প্রকল্প ২০২২ সালের মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে। এতে ইরানের ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক প্রায় ৪০০ মিলিয়ন বিনিয়োগ করবে।

এই রেল প্রকল্পটি নিয়ে ইরানের রেলওয়ে এবং ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড (আইআরসিওএন) আলোচনা হয়েছিল। এজন্য ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিকল্প বাণিজ্য পথ হিসেবে এই রুটটি ব্যবহার করার জন্য এই চুক্তিটি করা হয়।

এদিকে চীনের সঙ্গে ২৫ বছরের ৪০০ বিলিয়ন ডলারের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করেছে ইরান। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে করা ওই রেল চুক্তিটি বাতিল করলো ইরান। তবে বিষয়টি ভালো চোখে দেখছে না ভারত।

প্রসঙ্গত, ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেহরান সফরকালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘানীর সঙ্গে এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষর করেন। একই সঙ্গে ইরানের রেলওয়ে ও ভারতের আইআরসিওএন’র মধ্যেও একটি সমঝোতা স্মারক সই হয়।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status