ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিদেশিদের করোনা চিকিৎসার তালিকায় রিজেন্ট হাসপাতাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 1:49 PM

বিদেশিদের করোনা চিকিৎসার তালিকায় রিজেন্ট হাসপাতাল

বিদেশিদের করোনা চিকিৎসার তালিকায় রিজেন্ট হাসপাতাল

বিদেশি কূটনীতিক ও নাগরিকদের করোনা চিকিৎসার জন্য ঢাকায় যে চারটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছিল তার মধ্যে রিজেন্ট হাসপাতালও ছিলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হলে বিদেশি কূটনীতিক ও নাগরিকদের জন্য সরকার থেকে চারটি হাসপাতাল নির্ধারণ করা হয়। এর মধ্যে দু’টি ছিল সরকারি আর দু’টি বেসরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালের মধ্যে ছিলো রিজেন্ট হাসপাতাল।

ঢাকার বিদেশি কূটনীতিক ও নাগরিকদের করোনা চিকিৎসায় প্রস্তুত করা হয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। এছাড়াও বিদেশিদের চিকিৎসায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রস্তুত করা হয়। আর বেসরকারি হাসপাতালের তালিকায় ছিল এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) ও রিজেন্ট।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশিদের করোনা চিকিৎসার জন্য গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে প্রাধান্য দেয়।

সম্পাদনা: এম আলমগীর


     



 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status