ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
‘সবই ছলনা আর প্রতারণার ফাঁদ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 1:47 PM

‘সবই ছলনা আর প্রতারণার ফাঁদ’

‘সবই ছলনা আর প্রতারণার ফাঁদ’

২৩ বছর বয়সের পার্থক্য নিয়ে প্রতিষ্ঠিত দুই হলিউড তারকার প্রেম, ভালোবাসা, বিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। আর তাঁদের বিচ্ছেদ সেসবকেও ছাড়িয়ে গেছে। ৫৭ বছর বয়সী জনি ডেপ আর ৩৪ বছর বয়সী অ্যাম্বার হার্ডের ভালোবাসা এখন কেবলই ইতিহাস। শুধু ইতিহাস নয়, মিথ্যা ইতিহাস। হ্যাঁ, অ্যাম্বারের ভালোবাসা মিথ্যা; তেমনই দাবি পর্দার ‘জ্যাক স্প্যারো’ কিংবা ‘উইলি ওয়াঙ্কা’ জনি ডেপের। পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এমনটিই বলেছেন জনি। বলেছেন, সবই ভালোবাসার নামে ছলনা, সবই প্রতারণার ফাঁদ।

ক্ষুব্ধ, দুঃখী, ভাঙা হৃদয় নিয়ে জনি ডেপ বলেন, ‘“দ্য রাম ডায়েরি” সিনেমার সেটে আমাদের প্রথম দেখা। শুরু থেকে অ্যাম্বার আমার সঙ্গে “অতিরিক্ত মিষ্টি” ব্যবহার করেছে। আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি, এর আড়ালে কী বিষ রয়েছে। সবটাই ভালোবাসার নামে ছলনা, প্রতারণার নিখুঁত জাল। অ্যাম্বার শুরুতেই তার সাবেক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে নানা কথা বলল। আমাকে নিয়ে, আমার কাজ, পছন্দ, অপছন্দ—সবকিছুতেই ওর তুমুল আগ্রহ। শিল্প, সাহিত্য, সিনেমা, চিত্রকল্প—আমার যা কিছু পছন্দ; আশ্চর্যজনকভাবে সেগুলোই ওর পছন্দ। সম্পূর্ণ কার্বন কপি। আমি ওর পাতা প্রেমের ফাঁদে জড়িয়ে পড়লাম। কয়েক মাসের ভেতর ওর সঙ্গে এক ছাদের নিচে থাকা শুরু করলাম। বিয়ে করলাম। অথচ এসবই ছিল আমাকে মই বানিয়ে ওর হলিউডে ক্যারিয়ার গড়ার পরিকল্পনার অংশ। আর আমার কাছ থেকে অর্থ হাতানোর নিখুঁত কর্মযজ্ঞ, যেটাতে ও সফল।’

এখানেই শেষ নয়। জনি ডেপ অ্যাম্বারকে ‘স্বার্থপর’, ‘অনুভূতির দিক থেকে অসৎ’, ‘ভণ্ড’ আর ‘প্রতারক’ও বলেন। অন্যদিকে একাধিকবার অ্যাম্বার জানিয়েছেন, ১৫ মাসের সংসারে জনি ডেপ নাকি বহুবার মদ খেয়ে বউ পিটিয়েছেন। আবার অ্যাম্বারও যে জনি ডেপকে কষে চড় লাগিয়েছেন, এমন ফোনালাপও ফাঁস হয়েছে। মোটকথা, প্রেম নিয়ে জনি আর অ্যাম্বার যত না সংবাদ হয়ে এসেছেন, ‘অপ্রেম’ সেসবকে ছাড়িয়ে গেছে অনেক আগেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status