ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
আগের মতোই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যাবে, তবে ...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 July, 2020, 1:43 PM

আগের মতোই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যাবে, তবে ins class=

আগের মতোই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যাবে, তবে

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে সবাইকে শারীরিক দূরত্ব বজায় রাখতে বলছেন বিশেষজ্ঞরা। ফলে চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য নতুন করে নির্মাণ করা আধেয়তে অভিনেতা-অভিনেত্রীদের ঘনিষ্ঠ দৃশ্য ধারণে জটিলতা তৈরি হয়।

এবার বলা হচ্ছে, নমুনা পরীক্ষা ও তাপমাত্রা মেপে দেখার পর অভিনেতা-অভিনেত্রীরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারবেন। ব্রিটেনে করোনা ছড়িয়ে যাওয়ার জেরে প্রাপ্ত বয়স্কদের জন্য অনুষ্ঠান তৈরি করা ও ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাপারে তারকারা চিন্তায় পড়ে যান। তবে এবার তাদের জন্য আসছে সুখবর।

ব্রিটেনের করনেশন স্ট্রিটে গত চলতি বছরের মার্চ থেকে অন্তরঙ্গ কোনো দৃশ্য ধারণ করা হয়নি। এমনকি লকডাউনের জেরে চলচ্চিত্রের দৃশ্যধারণ পর্যন্ত থমকে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে লালা পরীক্ষা ও তাপমাত্রা মাপার পর অভিনেতা-অভিনেত্রীদের অন্য সময়ের মতোই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার অনুমতি দেওয়া হবে।

তবে নমুনা পরীক্ষার ফল হাতে না আসা পর্যন্ত সবাই শারীরিক দূরত্ব বজায় রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ফল নেগেটিভ আসবে, কেবল তারাই সেটে থাকতে পারবে। সেটের কারো উপসর্গ দেখা দিলে সবাইকে আইসোলেশনে থাকতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status