ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
''ট্রাম্প বর্ণবাদী'' দুনিয়ার বাজে লোকদের একজন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:28 PM

''ট্রাম্প বর্ণবাদী'' দুনিয়ার বাজে লোকদের একজন

''ট্রাম্প বর্ণবাদী'' দুনিয়ার বাজে লোকদের একজন

কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী।এ ঘটনার জন্য আমেরিকায় দীর্ঘদিন ধরে লালন করা বর্ণবাদ ও ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন বিক্ষোভকারীরা।

করোনার মাঝে বর্ণবাদ বিরোধী আন্দোলন চলছে বিভিন্ন দেশে। দবি আদায়ের জন্য লড়ছেন কৃষ্ণাঙ্গরা। রাজনীতির ময়দান থেকে সেই আন্দোলন এখন ফুটবল মাঠেও।

করোনাভীতি জয় করে আবার মাঠে ফেরা জার্মানির বুন্দেসলিগায় প্রায় প্রতি ম্যাচ দিবসেই বিভিন্নভাবে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন খেলোয়াড়েরা।

মাঠের বাইরেও চলছে খেলোয়ারদের প্রতিবাদ, যেটা শুরু হয়েছে গত মাসে মিনিয়াপলিসের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর। এই প্রতিবাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান ফুটবলাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে।
যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার মাইকেল ব্র্যাডলি বলেন, ট্রাম্পের মধ্যে নৈতিকতা বলতে কিছু নেই। আর দলটির সাবেক ফরোয়ার্ড টেরেন্স বয়ড বলেছেন, ‘এই পৃথিবীর অন্যতম বাজে মানুষ ট্রাম্প।’

যুক্তরাষ্ট্র ফুটবল দলের মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি ট্রাম্পকেই ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছেন।কেউ আবার তাকে ‘বিশ্বের বাজে লোকদের একজন’ বলে মন্তব্য করছেন।

যুক্তরাষ্ট্র ফুটবল দলের সদস্য ম্যাককেনির ভাষ্য,‘আমার দৃষ্টিতে তিনিই (ট্রাম্প) বর্ণবাদী। আমার তো মনে হয় না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য সঠিক ব্যক্তি তিনি।’

যুক্তরাষ্ট্রের নারী দলের তারকা মেগান র‍্যাপিনোও ট্রাম্পের ওপর চটেছেন। ট্রাম্পকে তিনি বলেছেন ‘শেতাঙ্গ জাতীয়তাবাদী’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status