ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যুব ও ক্রীড়ায় বেড়েছে বরাদ্দ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:25 PM

যুব ও ক্রীড়ায় বেড়েছে বরাদ্দ

যুব ও ক্রীড়ায় বেড়েছে বরাদ্দ

আগামী ২০২০-২১ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১৪৭৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১৪৫৬ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা। অর্থাৎ চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে আগামী ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দ ২২ কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকা বেশি।

আজ (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন তিনি। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১৪৭৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।


ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের মোট বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতের জন্য রাখা হয়েছে ২৩৩ কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতের জন্য রাখা হয়েছে ১২৪৫ কোটি ৬৪ লাখ টাকা।

২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ১৫৫ কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ১৩০১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status