|
বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
নতুন সময় ডেস্ক
|
![]() বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য গত ১০ জুন কমিটির রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া বিল গেটসের সাক্ষ্যের একটি অনুলিপি প্রকাশের পর বিষয়টি প্রকাশ্যে আসে। প্রকাশিত অনুলিপি অনুযায়ী, ৭০ বছর বয়সী প্রযুক্তি ব্যক্তিত্ব বিল গেটস কংগ্রেস সদস্যদের জানান, এপস্টাইন তার ব্যক্তিগত জীবনের গোপন তথ্য ব্যবহার করে তাকে নিজের চক্রে ধরে রাখার জন্য এক ধরনের পরোক্ষ হুমকি দিয়েছিলেন। গেটস তখন এপস্টাইনের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলেন। ![]() বিল গেটসকে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন ব্ল্যাকমেল করেছিলেন: মার্কিন কংগ্রেসের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস স্বীকার করেছিলেন যে, এপস্টাইনের সঙ্গে সম্পর্ক রাখা তার জীবনের একটি বড় ভুল ছিল। একই সঙ্গে তিনি দুজন রুশ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেন, তবে এপস্টাইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছেন। উল্লেখ্য, ২০০৮ সালে নাবালিকা পাচার ও পতিতাবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জেফরি এপস্টাইন। বিল গেটস জানান, ২০১১ সালে তাদের পরিচয় হয়। এপস্টাইনের অপরাধের কথা জানা সত্ত্বেও বৈশ্বিক স্বাস্থ্য খাতে কোটি কোটি ডলার অনুদান সংগ্রহের ক্ষমতার কারণে তিনি এই সম্পর্ক বজায় রেখেছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে যৌন অপরাধের মামলার বিচার চলাকালীন কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় এপস্টাইনের। সূত্র: দ্যা গার্ডিয়ান |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
