ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পরিবারসহ হামলার শিকার ডেল স্টেইন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:36 PM

পরিবারসহ হামলার শিকার ডেল স্টেইন

পরিবারসহ হামলার শিকার ডেল স্টেইন

করোনাভাইরাস ঝুঁকিতে বেশ উপরের দিকে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে দেশটি থেকে লকডাউন তুলে নেয় সরকার। তবে এরপর অজানা কারণে বারবার হামলার শিকার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন ও তার পরিবার। গত সাত দিনে তিনবার তার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন স্টেইন।

সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে আর্থিক দুরবস্থার কারণে তার বাসায় একের পর এক হামলা করা হচ্ছে। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার পরও লকডাউন তুলে নেয়া হয়েছে। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে অনেকেই কাজ হারিয়েছেন। এসব লোকই বাসায় হামলা করছে বলে মনে করেন প্রোটিয়া পেসার।

হামলার শিকারের কথা নিজেই জানিয়েছেন স্টেইন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘গত শুক্রবার থেকে আমার বাড়িতে বিরতি দিয়ে মোট ৩ বার হামলা চালানো হয়েছে। গতকাল আমার বাড়ির সামনে এক বন্ধুর গাড়ি ছিল। সেটি কারা যেন ক্ষতিগ্রস্ত করেছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। সেসময় জোর করে অনেকেই বাড়িতে ঢুকতে চেষ্টা করে ও তিনি ভয় পেয়ে যান।’

হতাশাগ্রস্ত মানুষরা এসব করছে মনে করে স্টেইন আরো লেখেন,  ‘করোনায় মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। হতে পারে তারাই এসব করছে। আমি আশা করছি এই লেখার পর এসবের সমাপ্তি ঘটবে। সবাই নিরাপদে থাকুন।’

দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ৫৯ হাজার। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বেশ আগেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status