ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ব্যস্ত সড়কে আলিঙ্গনে মগ্ন গুইসাপ যুগল (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:13 PM

ব্যস্ত সড়কে আলিঙ্গনে মগ্ন গুইসাপ যুগল (ভিডিও)

ব্যস্ত সড়কে আলিঙ্গনে মগ্ন গুইসাপ যুগল (ভিডিও)

সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মানুষে মানুষে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। সারাবিশ্বের যোগাযোগ ব্যবস্থা প্রায় থমকে আছে ক্ষুদ্র করোনার জেরে। লকডাউন হয়ে আছে শহর-জনপদ। প্রাণীদের মধ্যেও দূরত্ব মেনে চলাচলের বেশ কিছু মজার ছবি নেটিজেনদের বিনোদনের খোরাক যুগিয়েছে এর আগে।

এরই মধ্যে ভারতের পুলিশের কর্মকর্তা দিপানসু কাবরা আজ শুক্রবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মানুষের উপস্থিতি সত্ত্বেও দুটি গুইসাপ আলিঙ্গনে ব্যস্ত রয়েছে।

৫২ সেকেন্ডের ওই ভিডিওতে তখনো বৃষ্টি পড়তে দেখা যায়। এরই মধ্যে রাস্তার একপাশে গুইসাপের কাণ্ড দেখে মানুষের ভিড় বাড়তে থাকে। গুইসাপের রোম্যান্সের ভিডিও পোস্ট হতেই নেটিজেনরা ব্যাপক মজা পাচ্ছেন।

তবে কিছু মানুষের দাবি, গুইসাপ দুটি আলিঙ্গন নয়, বরং মারামারি করার চেষ্টা করছিল। ভারতের ছত্তিসগড়ের ওই পুলিশ কর্মকর্তা ভিডিওটি পোস্ট করলেও নেটিজেনদের একাংশের দাবি, পশ্চিমবঙ্গের কলকাতায় ভিডিওটি ধারণ করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status