ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পরকীয়ার জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:17 PM

পরকীয়ার জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

পরকীয়ার জেরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্য দিনালোকে এক যুবককে কুপিয়ে হত্যা করল একদল সন্ত্রাসী।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় শহরতলীর আকাশ তারায় এ ঘটনা ঘটে।

সাবগ্রামের আব্দুস সামাদ জানান, বালু ব্যবসায়ী শাকিল ও তার এক বন্ধু আকাশ মোটরসাইকেলে করে নিজ বাড়ি সাবগ্রাম তালপট্টিতে ফিরছিলেন। আকাশ তারা মোবাইল টাওয়ারের পাশে সুলতানের খড়ির দোকানের কাছে আসা মাত্র একদল সন্ত্রাসী তার মাথায় ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আল আমিন নামে এক বন্ধু অস্ত্র মামলায় জেলে যাওয়ার পর তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে শাকিল। ওই ঘটনা নিয়ে সামাজিক বৈঠকও হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শাকিলকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণে খুনের ঘটনা ঘটতে পারে। তবে তদন্তে বেরিয়ে আসবে হত্যার মুল কারণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status