|
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাপ্তাই জোনের বৃক্ষরোপণ অভিযান
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় কাপ্তাই জোনের উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠানে। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এক উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়কসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রহমান,রেঞ্জ কর্মকর্তা, কাপ্তাই রেঞ্জ, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ; স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হেডম্যান, কারবারী,ওয়ার্ড সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ। অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। পরবর্তীতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন। কাপ্তাই জোন সূত্রে জানা যায়,চলমান কর্মসূচির ধারাবাহিকতায় আগামী অর্থবছরে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে আরও এক লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কাপ্তাই বন বিভাগ চারা সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন নিজস্ব অর্থায়নে অতিরিক্ত চারা সংগ্রহ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কাপ্তাই জোনের এ বৃক্ষরোপণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
