ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
তামাশার জন্য ক্ষমা চাইলেন নোবেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:13 PM

তামাশার জন্য ক্ষমা চাইলেন নোবেল

তামাশার জন্য ক্ষমা চাইলেন নোবেল

অবশেষে নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন ‘সারেগামা’ খ্যাত মাঈনুল আহসান নোবেল। কদিন আগে তার ‘তামাশা’ নামে একটি মৌলিক গান মুক্তির পর শ্রোতামহলে মুখ থুবড়ে পড়লে গানটির ব্যর্থতা নিয়ে কথা বলেন তিনি।

গানটি গত ৬ জুন ইউটিউবে মুক্তির পর এ পর্যন্ত ১৬ লাখের বেশিবার দেখা হয়েছে।  লাইক পড়েছে ৩৬ হাজার আর ডিসলাইক পড়েছে ৩ লাখ ৫৩ হাজার। লাইক-ডিসলাইকের মাধ্যমে সাধারণ শ্রোতারা তাদের পছন্দ-অপছন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল তার ব্যর্থতার কথা স্বীকার করেন।

নিজের ভুল স্বীকার করে নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আমি মেনে নিচ্ছি আমার গানের প্রচারের পন্থা ভুল ছিল। এতো মানুষ যাতে ক্ষুব্ধ হয়েছে তা কখনো সঠিক হতে পারে না। এ কারণে আমার গানের ওপর ইতিবাচক প্রভাব না পড়ে বরং তা নেতিবাচক হয়েছে। আমার ভক্তদের কাছে নানা কথা শুনতে হয়েছে। আশা করি আমার দ্বারা এমন আর কখনো হবে না। আমি ক্ষমাপ্রার্থী আমার সব তামাশার জন্য। আমি ক্ষমাপ্রার্থী তামাশা গানটি আপনাদের মন জয়ে ব্যর্থ হয়েছে।

তার কর্মকাণ্ডের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে গালিগালাজ করে থাকেন। বিষয়টি উল্লেখ করে নোবেল আরও লেখেন, আমি অকারণে ব্যক্তিগতভাবে কারো ক্ষতি করিনি বা করার চেষ্টা করিনি। আমাকে গালি দিয়ে আপনার দিনটি সুন্দর হয়, তা আপনি দিতে পারেন। তবে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। দেশে আইন প্রশাসন আছে। আর ব্যক্তি নীতির কথা না হয় না বললাম।

সম্প্রতি নোবেল তার মৌলিক গানটি প্রচারের জন্য বেশ তামাশা করেছেন। দেশের লিজেন্ড শিল্পীদের আপমান করাসহ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তিনি ছাড় দেননি। এজন্য ভারতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status