ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শ্রীলংকার পর জিম্বাবুয়েকেও ভারতের না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:09 PM

শ্রীলংকার পর জিম্বাবুয়েকেও ভারতের না

শ্রীলংকার পর জিম্বাবুয়েকেও ভারতের না

করোনাভাইরাসের মধ্যেই শ্রীলংকায় গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু একদিন পরই শ্রীলংকা সফর বাতিল করে বিসিসিআই। আরো বাতিল করেছে আগস্টের জিম্বাবুয়ে সফরও।

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘গত সোমবারই শ্রীলংকা সফরের জন্য বোর্ডকে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র সরকারের অনুমতি পেলেই শ্রীলংকা সফরে যাবে ভারত’।

কিন্তু একদিন পরই করোনাভাইরাসের কারণে শ্রীলংকা সরফরের ঝুঁকি নিতে চায়না বিসিসিআই। আর আজ বাতিল করলো জিম্বাবুয়ে সফরও।

বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ‘কোভিড-১৯ ঝুঁকির কারণে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।’

তিনি আরো জানান, ‘দ্বীপরাষ্ট্রে ভারতীয় দলের খেলা শুরুর কথা ছিল ২৪ জুন থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২২ আগস্ট থেকে জিম্বাবুয়েতে ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ’।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status