ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে নেমে দুই যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:08 PM

ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে নেমে দুই যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে নেমে দুই যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট বাজারের পাশে নবনির্মিত একটি বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকে নেমে আল আমিন ও সুজন মিয়া নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে। মৃত রাজমিস্ত্রি আল আমিন কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাটারী গ্রামের আউয়াল মিয়ার ছেলে এবং সুজন মিয়া একই ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে বলে জানা গেছে।

পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা সদরে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইমন মিয়া জানান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আউয়ালের নবনির্মিত বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ শেষ হয়। এ অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে ট্যাংকের ভিতরে থাকা কাঠ তোলার জন্য রাজমিস্ত্রি আল আমিন নিচে নামে। এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় যুবক সুজন মিয়া তাকে উদ্ধারের জন্য নিচে নামার পর তারও সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে তারা সকাল ১০টার দিকে ঘটনাস্থলে আসেন এবং প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টার পর তাদের দু'জনকে সংজ্ঞাহীন অবস্থায় উপরে তুলে এনে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার জানান, দুজনই হাসপাতালে আসার আগে মৃত্যুবরণ করেন।

এ প্রসঙ্গে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. নবীউল হাসান জানান, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status