ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
হাসপাতালে নেওয়ার পথে করোনায় আ. লীগ নেতার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 9:19 PM

হাসপাতালে নেওয়ার পথে করোনায় আ. লীগ নেতার মৃত্যু

হাসপাতালে নেওয়ার পথে করোনায় আ. লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রৌশন আলী (৬২)। আজ মঙ্গলবার বিকেল ৩টার তার মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রৌশনের স্ত্রী, ছেলে ও পুত্রবধূ। বিষয়টি নিশ্চিত করেছেন রৌশন আলীর ছোট ভাই হামিদুর রহমান।

হামিদুর রহমান বলেন, গতকাল সোমবার ভাই করোনা পজিটিভ শনাক্ত হন। আজ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খোঁচাবাড়ি এলাকায় মারা যান।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. রকিবুল ইসলাম চয়ন জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর আওয়ামী লীগ নেতা রৌশন আলীর শ্বাসকষ্ট দেখা দেয়। এ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার কথা। কিন্তু তা না করে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status