ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 June, 2026, 3:20 PM

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

তীব্র রাজনৈতিক চাপ ও স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি রাজাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। 

আজ সোমবার (২২ জুন) ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, তাঁর দল লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। পাশাপাশি তিনি তাঁর উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকারও করেন।

স্টারমার বলেন, আমার দল এখন যে প্রশ্নটি করছে, তা হলো—পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা। এ প্রশ্নের বিষয়ে আমার পার্লামেন্টারি দলের যে উত্তর আমি শুনেছি, তা আমি সম্মানের সঙ্গে এবং উদারচিত্তে মেনে নিচ্ছি।

তিনি আরও বলেন, আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের পেছনে আমার প্রিয় দেশকে সবার আগে রাখার চিন্তাই কাজ করেছে। আর সে কারণেই আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করছি।

স্টারমার বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে (এনইসি) একটি সময়সূচি নির্ধারণের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নেতৃত্ব নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে।

তিনি আরও জানান, গ্রীষ্মকালীন পার্লামেন্ট অবকাশ শুরুর আগে, অর্থাৎ ১৬ জুলাই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হবে।

নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় অধিবেশন শুরু হওয়ার আগেই লেবার পার্টি নতুন নেতা পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

স্টারমারের এই ঘোষণার মধ্য দিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হলো। এর মাধ্যমে দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের কাছে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম হল। এতে এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য।

সূত্র : বিবিসি, রয়টার্স, স্কাই নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status