|
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে প্রচার: সরিষাবাড়ী তে সংবাদ সম্মেলনে প্রতিবাদ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে প্রচার: সরিষাবাড়ী তে সংবাদ সম্মেলনে প্রতিবাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মানিক ওরফে নাহিদের ছোট ভাই নুরনবী ইসলাম। তিনি দাবি করেন, নাহিদ ও সংশ্লিষ্ট তরুণীর মধ্যে পারিবারিক ও সামাজিকভাবে বৈধভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ‘ধর্ষণ মামলা’ হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। লিখিত বক্তব্যে বলা হয়, প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। পরিবারটির অভিযোগ, তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং মানহানি করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, বৈধ বিবাহকে কেন্দ্র করে অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা প্রকৃত ঘটনা যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
