ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পশু চিকিৎসকের কক্ষে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 9:37 PM

পশু চিকিৎসকের কক্ষে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ

পশু চিকিৎসকের কক্ষে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক কিশোরী গৃহকর্মীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে হারেছ আলী (২৫) নামের গৃহকর্তার বিরুদ্ধে। গতকাল সোমবার এ ঘটনায় ওই গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে হারেছকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারেছ উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটা গ্রামের বাসিন্দা। ওই কিশোরী হারেছ আলীর দ্বিতীয় স্ত্রীর সন্তানকে দেখাশোনা করত।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ওই কিশোরীকে মোবাইল ফোন করে পাশের বাঘবেড় ইউনিয়ন পরিষদের ভেতর ডেকে নিয়ে যায় হারেছ আলী। পরে তাকে পরিষদের পশু চিকিৎসকের কক্ষে টেনে নিয়ে ধর্ষণ করে হারেছ।

হুমকি ও চাপের  মুখে ওই কিশোরী প্রথমে ঘটনাটি চেপে গেলেও পরে তার অসুস্থতার একপর্যায়ে মা ও দাদীকে ঘটনা খুলে বলে। পরে গতকাল সোমবার হারেছ আলীকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ওই কিশোরীর বাবা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হারেছকে গ্রেপ্তার করে।

ওসি বছির আহমেদ বাদল বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নিয়মিত মামলায় ধর্ষক হারেছকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status